সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

মাতারবাড়িতে ভিড়ল ৬৫ হাজার টন কয়লা নিয়ে আরও এক জাহাজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে মাতারবাড়ি সমুদ্র বন্দরে ভিড়েছে এলএমজেড এটলাস নামের আরো একটি জাহাজ।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে মাতারবাড়ি বন্দরে ভিড়ে কয়লাভর্তি এমভি এলএমজেড এটলাস নামের এই জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।

এ নিয়ে গত দুমাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য।

মাতারবাড়ি বন্দরের প্রকল্প ব্যবস্থাপক আতাউল হাকিম সিদ্দিকী টিটিএনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার (৪ জুলাই) সকালে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে বন্দরের জেটিতে পৌঁছেছে’।

এই বিষয়ে তিনি আরও জানান, ‘ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে এই জাহাজটি। আমরা সতর্কতার সঙ্গে এটি জেটিতে নোঙর করিয়েছি। এটিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার ২০ টন কয়লা আনা হয়েছে।’

গত দুমাসে এই বন্দরে ভিড়েছে ৬টি জাহাজ। সেসব জাহাজে করে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। সকালে চট্টগ্রাম বন্দরের গভীর সাগর থেকে ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার গভীর জাহাজটিকে পাইলটিং করে মাতারবাড়ি জেটিতে নিয়ে আসা হয় বলে জানায় সূত্র। এরপর সতর্কতার সঙ্গে তা বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে ভেড়ানো হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেল থেকেই কয়লা খালাস শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ