শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

রপ্তানি আয়ে কর অব্যাহতি দিল এনবিআর

নিজস্ব প্রতিবেদক : আয়কর আইন ২০২৩ এর আওতায় উৎসে কর বিধিমালা প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধিমালায় রপ্তানি থেকে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি কিংবা হ্রাসকৃত হারে কর আরোপ করা হয়েছে। এই সুবিধা ১ জুলাই থেকে কার্যকর হবে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার (৩ জুলাই) জারি করা বিধিমালার সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিধিমালায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন ২০২৩ এর ৭৬ ধারা ও উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, রপ্তানি থেকে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি বা ক্ষেত্রমত হ্রাস করিয়া প্রদেয় আয়করের হার ধার্য করা হয়েছে।

যেমন- স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের অর্জিত আয়ের ৫০ শতাংশ করমুক্ত থাকবে। স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতাদের করহার ১২ শতাংশ হবে। এছাড়া স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতা কর্তৃক লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সার্টিফাইড কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি থেকে অর্জিত আয়ের ওপর ১০ শতাংশ অব্যাহত দেওয়া হয়েছে বিধিমালায়।

এসব সুবিধা পেতে করদাতাকে যেসব শর্ত পালন করতে হবে, তার মধ্যে রয়েছে—

রপ্তানিকারককে করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) হতে হবে।

এই প্রজ্ঞাপনের অধীন অনুমোদিত প্রতিষ্ঠানকে উক্ত আইনের বিধানাবলি পরিপালন করতে হবে।

কোনো আয়বর্ষে পরিবেশ সংশ্লিষ্ট বিধি-বিধান লঙ্ঘনের দায়ে সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক অর্থদণ্ড আরোপিত হলে সংশ্লিষ্ট করবর্ষে নিয়মিত হারে আয়কর পরিশোধযোগ্য হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, সব ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস, মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস ও ইন্টারনেট সার্ভিসের জন্য এই প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না। উক্ত আইনের কোনো বিধান বা অন্য কোনো প্রজ্ঞাপনের অধীন কোনো করদাতা কর অব্যাহতি সুবিধা প্রাপ্ত হলে এই প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রাপ্য হবেন না।

সর্বশেষ পাওয়া সংবাদ