সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
এবার প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি প্রজ্ঞাপন জারি - জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি বিচার বিভাগে ৮২টি স্থায়ী লিগ্যাল এইড পদ সৃজন, গেজেট প্রকাশ দিল্লি বিমানবন্দরের আচরণে ক্ষোভ - সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ - কোচিংনির্ভরতা কমাতে আসছে নতুন সিলেবাস ও কারিকুলাম: শিক্ষামন্ত্রী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, দায়িত্বে নির্বাহী পরিচালক ইউএস-ইরান শান্তিচুক্তির আভাস - ব্যারেলপ্রতি তেলের দাম কমল ৪ শতাংশের বেশি মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে সম্মত
advertisement
অর্থ-বাণিজ্য

জুনে পোশাক রপ্তানি হয়েছে ৪.৩৬ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : জুন মাসে মোট পোশাক রপ্তানি হয়েছে ৪.৩৬ বিলিয়ন ডলার, একই মাসে প্রবৃদ্ধি হয়েছে ৬.৫৭ শতাংশ। জুনে লক্ষ্যমাত্রা ছিল ৪.৪৯ বিলিয়ন ডলার যেখানে অর্জিত হয়েছে ৪.৩৬ বিলিয়ন ডলার। এটি এ খাতে মোট লক্ষ্যমাত্রার ২.৯০ শতাংশ কম।

এদিকে মে মাসের ধারাবাহিকতায় জুন মাসেও রপ্তানিতে ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় গত জুনে বাংলাদেশের রপ্তানি আয় ২.৫১ শতাংশ বেড়েছে। তবে আলোচিত জুন মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন সূত্রে জানা গেছে, জুনে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫.৬৬ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে কম ৯.৬১ শতাংশ অর্জিত হলেও প্রবৃদ্ধি হয়েছে আড়াই শতাংশ। গত বছরের এ সময়ে ৪.৯০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

রপ্তানিতে বরাবরের মতোই অগ্রগামী অবস্থায় আছে দেশের পোশাকখাত। এ খাত থেকে এসেছে ৪৬ বিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০.২৭ শতাংশ।

সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১.৯০ বিলিয়ন ডলার আর প্রবৃদ্ধি হয়েছে ১.৯৯ শতাংশ। নিটওয়্যার পোশাক রপ্তানি হয়েছে ২.৪৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ১০.৪০ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের পুরো সময়ে (জুলাই-জুন) ওভেন পোশাক রপ্তানি ২১.২৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৯.৫৬ শতাংশ। নিটওয়্যার পোশাক রপ্তানি ২৫.৭৪ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ১০.৮৭ শতাংশ। অর্থবছরে (জুলাই-জুন) মোট পোশাক রপ্তানি হয়েছে ৪৬.৯৯ বিলিয়ন ডলার, আর প্রবৃদ্ধি হয়েছে ১০.২৭ শতাংশ। পুরো অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৪৬.৮০ বিলিয়ন ডলার, অর্জন হয়েছে ৪৬.৯৯ বিলিয়ন ডলার। এটি মোট লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ০ . ৪১ শতাংশ বেশি।

এ বিষয়ে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, জুনে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ২০২২-২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে অর্জনের ফিগারটা খুব বড় না। কারণ এ দুঃসময়ে অর্থনৈতিক মন্দা ছিল। আবার অর্জিত লক্ষ্যমাত্রা নিয়ে খুশি হওয়ার কিছু নেই।

তিনি বলেন, ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে, কাঁচামালের দাম বেড়েছে। এসবের মধ্যে আমাদের উচ্চমূল্যের পোশাক রপ্তানি বেড়েছে। আমাদের আরও কাজ করতে হবে।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয় দাঁড়াল ৫৫.৫৫ বিলিয়ন ডলার। যা এ যাবৎকালের সর্বোচ্চ রপ্তানি আয়। এ আয় বিগত ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৬.৬৭ শতাংশ বেশি। এর আগে ২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয় ছিল ৫২.৮ বিলিয়ন ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ