সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
দিল্লি বিমানবন্দরের আচরণে ক্ষোভ - সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ - কোচিংনির্ভরতা কমাতে আসছে নতুন সিলেবাস ও কারিকুলাম: শিক্ষামন্ত্রী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, দায়িত্বে নির্বাহী পরিচালক ইউএস-ইরান শান্তিচুক্তির আভাস - ব্যারেলপ্রতি তেলের দাম কমল ৪ শতাংশের বেশি মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে সম্মত ফুটবল বিশ্বকাপ ২০২৬ - কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু জার্মানির 'হোয়াইটওয়াশ' এড়াল অস্ট্রেলিয়া, সিরিজ জয় বাংলাদেশের আবারও বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
অর্থ-বাণিজ্য

একলাফে কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক : খুলনায় এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম বেড়েছে ৫৬০ টাকা। গত সপ্তাহে ২৪০ টাকায় বিক্রি হলেও প্রতি কেজি মরিচ এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। দামের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি না হলে কাঁচা মরিচের দাম আরও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। এদিকে আকাশচুম্বি দামের কারণে অনেক সবজি বিক্রেতা এখন আর কাঁচা মরিচ দোকানে তুলছেন না।

একাধিক বাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকদিন ধরে কাঁচা মরিচের দাম ক্রমাগত বাড়ছে। খুলনার প্রায় সব বাজারে ২৪০ টাকায় বিক্রি হয়েছে মরিচ। এখন সেটি ৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

সোনাডাঙ্গা পাইকারি বাজারের আড়ৎদার বলেন, কয়েকদিন ধরে বাজারে মরিচ নেই বললেই চলে। তার ওপর অবিরাম বৃষ্টির কারণে বাজারে মরিচ এখন আসছে না। যা আসছে তা নিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। অধিক দাম নিয়ে বিক্রেতারা খুচরা বিক্রেতাদের কাছে মরিচ বিক্রি করছেন। ফলে খুচরা বিক্রেতারাও বাজারে সেই দামে মরিচ বিক্রি করছেন।

টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা বলেন, বাজারে অন্যান্য সবজির দাম বাড়েনি। এ সপ্তাহে বাজারে বেগুন বিক্রি হয়েছে ৪০-৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, করলা ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কুশি ৬০ টাকা, পটল ৪০-৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৭০ টাকা, কচুর মুখি ৭০ টাকা ও বরবটি ৬০ টাকা।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী বলেন, খুলনার প্রায় সব বাজারেই এখন সবজির দাম কম। বৃষ্টির পরিমাণ যত বাড়বে সবজির দাম ততই কমবে। তবে এ ব্যবসায়ী বলেন, কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় এখন আর কেউ মরিচ তুলছেন না। এতো দাম দিয়ে কিনে শেষে লোকসান হতে পারে এ আশঙ্কা বিরাজ করছে।

নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের মুরগি বিক্রেতা মুন্না বলেন, ঈদের কারণে ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়েছিল। কিন্তু ঈদের পরদিন আবার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী ২২০ টাকা, লেয়ার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ