শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশকে ২২৭৩ কোটি টাকা ঋণ দেবে জাইকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশকে ৩ হাজার কোটি জাপানি ইয়েন বা ২ হাজার ২৭৩ কোটি টাকা ঋণ দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

মঙ্গলবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে এ ঋণ চুক্তি সম্পাদন করেছে জাইকা। রাজধানীর আগারগাঁওয়ের শের-এ-বাংলা নগরে এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জানা যায়, এ ঋণের বার্ষিক সুদ হার ১.৬ শতাংশ এবং ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর। বাংলাদেশের জন-আর্থিক ব্যবস্থাপনা (পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) শক্তিশালী করতে ডেভেলপমেন্ট পলিসি লোনের অংশ হিসেবে জাপানি ওডিএ (অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স) ঋণ প্রদান করা হবে।

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে দ্রুতই এ বাজেট সহায়তা ঋণ বিতরণ করা হবে। এই ঋণের জন্য উন্নয়ন নীতি কর্মসূচি বাংলাদেশ সরকারের রাজস্ব বৃদ্ধি এবং ব্যয় ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে জন-আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বহু বছর ধরে বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে রয়েছে জাপান। এই আর্থিক সহায়তা দেশের জনগণ এবং সরকারের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য উন্নয়নমূলক প্রচেষ্টা।

চুক্তিটি স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

এ বিষয়ে ইচিগুচি তোমাহিদে বলেন, অর্থনীতির পুনরুদ্ধারে এবং বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে এ ঋণ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ তহবিল সরকারের বাজেটের চাহিদা মেটাতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং সংস্কার পরিকল্পনাকে গতিশীল করতে সহায়তা করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ