সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

টিসিবির জন্য ৫০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এবার ৫০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই প্রতিষ্ঠান থেকে এই তেল কেনা হবে। এ জন্য খরচ হবে ৮০ কোটি টাকা।

টিসিবির জন্য ৫০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার পাশাপাশি টিসিবির প্রায় এক কোটি উপকারভোগী কার্ডধারীকে স্মার্ট সেবা দিতে একটি আইটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৫০ লাখ ১২ হাজার ৩৩০ টাকা।

দেশীয় দুই প্রতিষ্ঠান মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও মজুমদার প্রডাক্টস লিমিটেড থেকে রাইস ব্র্যান তেল কেনা হবে। স্মার্ট সেবা দেওয়ার জন্য আইটি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি) নিয়োগ দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড থেকে ২৫ লাখ লিটার এবং ঢাকার মজুমদার প্রডাক্টস লিমিটেড থেকে ২৫ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ৫০ লাখ লিটার তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির প্রায় এক কোটি উপকারভোগী কার্ডধারীকে স্মার্ট সেবা দিতে আইটি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে ১৭ কোটি ৫০ লাখ ১২ হাজার ৩৩০ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৪ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দর পদ্ধতিতে সিঙ্গাপুরের প্রিন্সিপাল মেট্রিস প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫০০ মেট্রিকটন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। প্রতি মেট্রিকটন চিনির মূল্য ধরা হয় ৪৭৭.৯৪ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৫৯ লাখ ৪৪ হাজার ২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা।

ওই বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য উন্মুক্ত দর পদ্ধতিতে সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি লিটার সযাবিন তেলের দাম ধরা হয় ১৬১ টাকা ৩৭ পয়সা। আর মোট খরচ হবে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ