সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

২০২৪ সালে ৮১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের গার্মেন্টস খাত ঘুরে দাঁড়িয়েছে। ২০২২ সালে ৫১ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, বছর শেষে সেটা ৬১ বিলিয়ন ডলার হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি। আশা করছি, ২০২৪ সালে ৮১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উন্নত অর্থনীতির দেশে ৫০ শতাংশের বেশি টাকা পুঁজিবাজার থেকে নেওয়া হয়। আমাদের দেশে সেই অবস্থা নেই। বর্তমানে আমরা এখন একটা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। তারপরও সরকার পরিস্থিতি সামলে নিয়েছে।’

টিপু মুনশি বলেন, ‘ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। বিনিয়োগকারীদের এ বিষয়ে উপযুক্ত শিক্ষা দরকার, তবেই ক্যাপিটাল মার্কেট থেকে ভালো কিছু আশা করা যায়। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার।’

তিনি বলেন, ‘আমরা সফলভাবে এমডিজি অর্জন করে পুরস্কৃত হয়েছি। আগামী ২০৩০ সালের আগেই এসডিজি সফলভাবে অর্জন করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকেই কাজ করতে হবে। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিষ্ঠিত করতে হবে।’

তিনি আরো বলেন, রানা প্লাজা ধসে গার্মেন্টস শিল্পে বিরূপ প্রভাব দেখা যায়। সেই ঘটনায় বহু শ্রমিক নিহত হন। এতে বিশ্বের ক্রেতারা অস্থির হয়ে পড়েন। পোশাক শিল্পের মালিকরাও অস্থির হয়ে পড়েন। সবার আশঙ্কা ছিল, এ খাত থেকে ক্রেতার মুখ ফিরিয়ে নিতে পারেন। সেই বিপদের পরেই ঘুরে দাঁড়িয়েছি আমরা।

ঢাকায় ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অর্থসূচক এর সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

সর্বশেষ পাওয়া সংবাদ