সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকার। এছাড়া বছরে প্রায় ১২০ কোটি ডলারের পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্লাস্টিক ওয়াস্ট রিসাইকেলিং: ইনভেস্টমেন্ট প্রোসপেক্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। তবে এর মাত্র ৩৬ শতাংশ রিসাইকেল হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব হচ্ছে। বাকি ৬৪ শতাংশই পরিবেশ দূষণ করে। যার একটি বড় অংশও রিসাইকেল সম্ভব।

তিনি বলেন, সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রপ্তানি আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহ জানান, দেশের এ খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগির তা অনুমোদন করে আগামী ফেব্রুয়ারি ২০২৩ থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এসএমই ফাইন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ