বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
অর্থ-বাণিজ্য

গভর্নর স্বাক্ষরিত ৫০ টাকার নোট বাজারে আসছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আসছে। রবিবার (৮ জানুয়ারি ) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন গভর্নরের স্বাক্ষরিত এ নোট ইস্যু করা হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ৫০ টাকা মূল্যমানের এ নোট ইস্যু করা হবে।

পরবর্তী সময়ে নতুন এ নোট বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে।

নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ