মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বুধবার (২৬ এপ্রিল) সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্ট করে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।

এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত সোমবার ২৪ এপ্রিল রাতে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

পরে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করে।

সর্বশেষ পাওয়া সংবাদ