মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আরও দ্রুত জমার নির্দেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নজরদারি আরও নিবিড় করছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এ সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান স্ব স্ব দায় ও সম্পদের বিবরণী পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যন বিভাগে জমা দিতো।

এখন থেকে ৫ দিন কমিয়ে ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সকল নন-ব্যাংক আথিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আমানত গ্রহনকারী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ মাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট মাসের সেক্টরভিত্তিক দায় ও সম্পদের তথ্য বিবরণীর মাধ্যমে পরের মাসের ২০ তারিখের মধ্যে পরিসংখ্যন বিভাগে নিয়মিত দাখিল করে আসছে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিবরণী ও ব্যাংকসমূহ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আর্থিক জরিপ প্রস্তুত করা হয়, যা দেশের মুদ্রানীতি প্রণয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তথ্য প্রেরণে ব্যবহৃত হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে আর্থিক জরিপের কাজটি দ্রুততর করার লক্ষ্যে উক্ত বিবরণী দাখিলের সময়সীমা ২০ তারিখের পরিবর্তে ১৫ তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফর্মেটে এ সব তথ্য দিতে হবে, যাতে তথ্য নির্ভুল হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ