মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

সাতক্ষীরায় গাছ থেকে আম নামানো শুরু ১২ মে

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : এ বছর সাতক্ষীরা জেলায় ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম গাছ থেকে নামানো ও বাজারজাত করণের দিন নির্ধারিত করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে নিরাপদ আম বাজার জাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাতক্ষীরা কৃষি খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইাম অফস্ ) মো.আতিকুল ইসলামসহ জেলার ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আম নামানোর পূর্বে বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা আমে কার্বাইড বা ক্যমিকাল মিশ্রণ করে অপরিপক্ক আম পাকাবে তাদেরকে জেলে পাঠানো হবে। সচেতন নাগরিক হিসেবেও এই ক্যালেন্ডারের বা নির্দিষ্ট তারিখের পূর্বে আম ক্রয় না করার অনুরোধ জানান। আমাদের সচেতনতা ও প্রশাসনের ভূমিকায় সাতক্ষীরার আমের উত্তরোত্তর সুনাম বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ