মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

আবারও বাড়‌লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : দাম কমা‌নোর পাঁচ দি‌ন পর ঈদের সামনে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শ‌নিবার (১৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় মার্কেটে পাকা স্বর্ণের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থকবে।

এর আগে গত ১০ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। তার পাঁচদিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেলো। ওইদিন দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

তারও আগে গত ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ে। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৯৯ হাজার ১৪৪ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ