মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

সালমান খানের বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের তৃতীয় আউটলেট চট্টগ্রামে চালু

কর্পোরেট ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের’ তৃতীয় আউটলেট চালু হয়েছে চট্টগ্রামে। গত রোববার চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২ এ আউটলেটটির উদ্বোধন করা হয়।

রাফসান দ্যা ছোট ভাই নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসান আউটলেটটির উদ্বোধন শেষে বলেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের। জনপ্রিয় ব্র্যান্ডটির নান্দনিক পোশাকগুলো চট্টগ্রামবাসী হাতের নাগালে পেয়ে যাবেন।

জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’। এটি উদ্বোধন করেছিলেন সালমান খানের ছোট ভাই জনপ্রিয় বলিউড অভিনেতা সোহেল খান। এরপর গত ৭ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করেন তাদের মেঝ ভাই জনপ্রিয় আরেক বলিউড অভিনেতা আরবাজ খান।

উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আউটলেটের প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের সাইন করা ক্যাপ উপহার দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ