মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনে এসে এই ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসার জন্য দেশের সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট করা হয়েছে। সবাই সেখানে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি আমাদের ব্যবসায়ীদের আহ্বান জানাব, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমরাও এক কোটি টাকার অনুদান দেব। আমরা ব্যাংক ডিটেইলসটা পেলেই চেকের মাধ্যমে সহায়তার টাকাটা হস্তান্তর করব।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এখন রমজান মাস চলছে, সামনে ঈদ। এ সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। কারণ, ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসার একটি বড় অংশ এ রমজান মাসে করে। এ সময় তাদের অনেক বেচাকেনা হয়। এ সময় আগুনে তাদের যে ক্ষতি হয়েছে, এজন্য আমি খুবই মর্মাহত।’

image-32

বঙ্গবাজার মার্কেট নির্মাণে স্থায়ী সমাধানের কথা জানিয়ে জসিম উদ্দিন বলেন, ‘আমার কাছে মনে হয়, এটার স্থায়ী সমাধান হওয়া উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতিকে অনুরোধ করব। প্রয়োজনে এফবিসিসিআইও সহযোগিতা করবে। কারণ এফবিসিসিআই ব্যবসায়ীদের সংগঠন, ব্যবসায়ীদের পাশেই দাঁড়াবে এটাই স্বাভাবিক।’

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতিসহ সংগঠনের নেতারা এবং বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সমিতির নেতারা।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঢাকাসহ আশপাশের ৪৮টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামিয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।

সর্বশেষ পাওয়া সংবাদ