মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

আজ থেকে মিলবে নতুন টাকা, পাওয়া যাবে যেসব ব্যাংকে

অর্থ-বাণিজ্য ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে পাওয়া যাবে নতুন টাকা। রোববার (৯ এপ্রিল) নির্ধারিত কয়েকটি ব্যাংকের ৪০টি শাখায় আগামী ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নতুন টাকা সরবরাহ বন্ধ থাকবে।

গত বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

ব্যাংকের যে সব শাখায় নতুন নোট বিতরণ করা হবে

এনসিসি ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, নন্দীপাড়া শাখা, ঢাকা। এনসিসি ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিমিটেড, বনানী-১১ শাখা, ঢাকা।

আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লিমিটেড, এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, নিউমার্কেট শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা।

ব্র্যাক ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিমিটেড, রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত করপোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক লিমিটেড, কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার শাখা, সাভার। ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

সর্বশেষ পাওয়া সংবাদ