মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

চট্টগ্রামে ডিপোর চার দোকানিকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের আতুরার ডিপোর ৪ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (৭ এপ্রিল) এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ। সকাল  সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে।

এ সময় মূল্য তালিকা না থাকায় সেলিম স্টোরকে ১ হাজার টাকা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় রাঙ্গুনিয়া স্টোরকে ১ হাজার টাকা, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকায় হাজি ইয়াছিন স্টোরকে ৫ হাজার টাকা এবং জিলাপিতে অননুমোদিত কেমিক্যাল (হাইড্রোজ) ও পোড়া তেল ব্যবহার করায় বাগদাদ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ