মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্য ঘাটতির ঊর্ধ্বগতিতে বাড়ছে ডলার সংকট

অর্থ-বাণিজ্য ডেস্ক : আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় দেশের বাণিজ্য ঘাটতি বাড়ছেই। বৈদেশিক মুদ্রার ব্যয় বেশি হওয়ায় ডলার সংকট প্রকট আকার ধারণ করছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১ হাজার ৩৮২ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় ডলার প্রতি ১০৫ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ১১০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে মোট ৪ হাজার ৮৭৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে দেশে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৭ শতাংশ কম আমদানি হয়েছে। আগের অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ৫ হাজার ৪৩৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছিলো বাংলাদেশ।

এছাড়া আমদানির বিপরীতে এসময় রপ্তানি হয়েছে ৩ হাজার ৪৯৬ কোটি ডলারের পণ্য। যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৫ শতাংশ বেশি। গত বছর একই সময়ে ৩ হাজার ১৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো।

এদিকে ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ২৩০ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৫২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের এলসি খোলা নিয়ে নানা পদক্ষেপের কারণে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ধীরে ধীরে আমদানি ও রপ্তানির ব্যবধান কমে আসছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতিও ৪৩৮ কোটি ডলার ছাড়িয়েছে। যা দেশীয় মুদ্রায় ৪৫ হাজার ৯৯০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে সেবা খাতে দেশের আয় হয়েছে ৫৮৩ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় ৮৩৯ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৫৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিলো ২৪২ কোটি ডলার।

এছাড়া সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অঙ্ক দাঁড়িয়েছে ৭৯৪ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে (ঋণাত্মক) ২২২ কোটি ডলারের ঘাটতি ছিলো।

তবে আলোচ্য সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। এই আট মাসে এফডিআই এসেছে ৩৫০ কোটি ডলার। যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৯১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে ৩১৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ