মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৩ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৮.৭৮ শতাংশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে একনেক সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য উপস্থান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগেই বলেছিলাম মূল্যস্ফীতি বাড়বে। সেই ধারাবাহিকতায় মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ হয়েছে। তবে আল্লাহ বাঁচিয়েছে ১০ শতাংশ হয়নি।’

বিবিএস’র তথ্যে দেখা গেছে, খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৯.০৯ শতাংশ, গত মাসে যা ছিল ৮.১৩ শতাংশ।

বিবিএস তার পরিসংখ্যানে বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘জ্বালানি তেলের দামের ফলে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে। সৌদি আরব ও রাশিয়া তেলের দাম বাড়িয়ে দিয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ