মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

৮ মাসে বাণিজ্য ঘাটতি ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট এক হাজার ৩৮৩ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৫ টাকা ধরে) যার পরিমাণ প্রায় এক লাখ ৪৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এলসি খোলায় কড়াকড়ি করায় বড় আমদানি ব্যয় তুলনামূলক কমেছে। তবে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি থাকলেও আমদানি ব্যয়ের তুলনায় তা কম ছিল। এতে ডলারের ওপর এর প্রভাব পড়েছে। ভালো দিক হলো- এলসি খোলা কমায় আগামীতে আমদানি ও রপ্তানি ব্যয়ের ব্যবধান কমে আসবে বলে জানান তারা।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে মোট চার হাজার ৮৭৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে দেশ। গত অর্থবছরের একই সময়ে (২০২১-২২-এর জুলাই-ফেব্রুয়ারি) ৫ হাজার ৪৩৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছেরর প্রথম আট মাসে ১০.২৭ শতাংশ কম আমদানি হয়েছে।

আমদানির বিপরীতে চলতি ২০২২-২৩ অর্থবছরের আট মাসে বিভিন্ন পণ্য রপ্তানির পরিমাণ তিন হাজার ৪৯৬ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে তিন হাজার ১৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সেই হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের আলোচিত সময়ে ৯.৪৫ শতাংশ বেশি রপ্তানি করেছে দেশ। আলোচিত সময়ে (চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি) আট মাসে আমদানির তুলনায় রপ্তানি কম হয়েছে এক হাজার ৩৮৩ কোটি ডলার।

গত ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল এক হাজার ২৩০ কোটি ডলার। হিসাব বলছে, চলতি বছরের প্রথম দুই মাসেই (জানুয়ারি ও ফেব্রুয়ারি) বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৫২ কোটি ডলারের।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪৩৮ কোটি ডলার বা ৪৫ হাজার ৯৯০ কোটি টাকা। আলোচিত সময়ে সেবা খাতে ৫৮৩ কোটি ডলার আয় হয়েছে। এ খাতে একই সময়ে ব্যয় হয়েছে ৮৩৯ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৫৫ কোটি ডলার।

একই সময়ে সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতি দেখা দিয়েছে। ফেব্রুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অংক দাঁড়িয়েছে ৭৯৪ কোটি ডলারে, যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে (ঋণাত্মক) ২২২ কোটি ডলারের ঘাটতি ছিল।

জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৩৫০ কোটি ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১.৯১ শতাংশ বেশি এসেছে। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে ৩১৩ কোটি ডলারের এফডিআই এসেছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ