শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ সবুজায়নের পথে সাতক্ষীরা - সবুজায়নের পথে সাতক্ষীরা প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি?
advertisement
অর্থ-বাণিজ্য

দু‘দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি সচল

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় পেট্রাপোল ব্যবসায়ী সংগঠন। এর ফলে দুইদিন বন্ধ থাকার পর পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে সমস্যা সমাধানের আশ্বাসে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী সংগঠনের সাথে ভারতীয় কাস্টমসের ফলপ্রশু আলোচনার পর আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

গত শনিবার ও রবিবার শুধুমাত্র রপ্তানি বাণিজ্য বন্ধ রাখলেও রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য আমদানি- রপ্তানি বন্ধের ঘোষনা দেয় ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক।

বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, সকালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সংগে সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ফলপ্রশু আলোচনার পর আমদানি- রপ্তানি কার্যক্রম চালু করেছে। তবে যে সমস্ত পণ্যের পুরাতন আইজিএম (ইমপোর্ট জেনারেল পারমিট) করা শুধুমাত্র সেই সমস্ত পণ্যের চালান আমদানি হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শেখ এনাম আহমেদ জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হওয়ায় বেলা ৫টা পর্যন্ত ভারত থেকে ২৮০ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে ১৬০ ট্রাক পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে রপ্তানি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ