শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ সবুজায়নের পথে সাতক্ষীরা - সবুজায়নের পথে সাতক্ষীরা প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি? বাবার স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে পণ্য রফতানি ৪ হাজার কোটি ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক বাজারে বাংলাদেশ থেকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। সে হিসেবে পণ্য রফতানি বেড়েছে ৮.০৭ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত রফতানি পরিসংখ্যানের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল প্রকাশিত প্রতিবেদনে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসের চিত্র উঠে এসেছে।

অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পাঁচটি পণ্য হলো পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে দেশের মোট রফতানির ৯০ শতাংশের বেশি জুড়েই ছিল এ ৫ পণ্য।

২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পোশাক রফতানি বেড়েছে ১২.১৭ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে ২.৫৬ শতাংশ। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে ২১.২৩ শতাংশ, কৃষিপণ্যের রফতানি কমেছে ২৮.৩১ শতাংশ এবং হোম টেক্সটাইল পণ্যের রফতানি কমেছে ২৫.৭৩ শতাংশ।

ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রফতানি হওয়া পণ্য পোশাক খাতের। মোট রফতানির ৮৪.৪৯ শতাংশই তৈরি পোশাক। নয় মাসে বাংলাদেশ থেকে ৩ হাজার ৫২৫ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ১৪২ কোটি ৮৪ লাখ ডলারের।

৯ মাসের হিসাবে প্রবৃদ্ধির চিত্র ইতিবাচক হলেও মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে রফতানির নেতিবাচক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। ইপিবির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মার্চে ৪৬৪ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। গত বছরের মার্চে রফতানি হয়েছিল ৫০২ কোটি ডলারের পণ্য। সে হিসেবে মার্চে রফতানি কমেছে ২.৪৯ শতাংশ।

পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, গত মাসে নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৩২ শতাংশ বেশি। মার্চে ওভেন পোশাক রফতানি হয়েছে ১৮১ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৬১ শতাংশ কম। মার্চে পোশাকের মোট রফতানি কমেছে ১.০৪ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ