শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ সবুজায়নের পথে সাতক্ষীরা - সবুজায়নের পথে সাতক্ষীরা প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে দরিদ্র ৩ কোটি হলেও টিসিবির পণ্য পাচ্ছে ৫ কোটি মানুষ : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সংকটের মধ্যেও গত ৪ বছরের রোজার তুলনায় এবার পণ্যের সরবরাহ ভালো আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, দেশে ৩ কোটি মানুষ দরিদ্র। কিন্তু টিসিবির পণ্যের সুবিধা পাচ্ছে প্রায় ৫ কোটি মানুষ। এ ছাড়া ঢাকায় ১৩ লক্ষ পরিবার টিসিবির পণ্য পাচ্ছে।

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রোজা উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ২য় পর্যায়ের পণ্য বিতরণ শেষ হবে। এবার এক জন ভোক্তা ১ কেজি চিনি পাচ্ছেন ৬০ টাকায়। ২ কেজি মসুর ডাল ৭০ টাকা করে ও ১১০ টাকা করে পাওয়া যাচ্ছে ২ লিটার সয়াবিন তেল।

তবে ক্রেতারা বলছেন, রমজানে পণ্যের পরিমাণ আরও বাড়ানো হলে তাঁদের সুবিধা হতো।

সর্বশেষ পাওয়া সংবাদ