শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ সবুজায়নের পথে সাতক্ষীরা - সবুজায়নের পথে সাতক্ষীরা প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি?
advertisement
অর্থ-বাণিজ্য

তেলের উৎপাদন কমানোর ঘোষণা ওপেকের, বাড়ছে দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : তেল উৎপাদকদের জোট ওপেক প্লাস আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। বলা হয়েছে, এবার দৈনিক উৎপাদন কমানো হবে এক দশমিক ১৫ মিলিয়ন ব্যারেল। বাজার স্থিতিশীল থাকার পরেও পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

সোমবার (৩ এপ্রিল) ভার্চুয়ালি বৈঠক করে ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস। সৌদি আরব ও রাশিয়াও এই সংস্থার সদস্য। এর আগে গত বছরের অক্টোবরে ওপেক প্লাস দৈনিক দুই মিলিয়ন ব্যারেল উৎপাদন কমায়। তাদের ওই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণায় আন্তর্জাতিকত বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার বেড়ে ৮৫.৫৪ ডলার হয়েছে। ইউএস ক্রুডের দাম ৫.২২ ডলার বেড়ে ৮০.৮৯ ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগ সংস্থা পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান বলেছেন, উৎপাদন ফের কমানোর ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বাড়তে পারে।

গোল্ডম্যান শ্যাস জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলার ও ২০২৪ সালে ১০০ ডলার হতে পারে।

অব্যাহত দাম কমার লাগাম টানতে রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগীদের দিনে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবরে। সূত্র: আল-জাজিরার, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ