শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ সবুজায়নের পথে সাতক্ষীরা - সবুজায়নের পথে সাতক্ষীরা প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

মার্চে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে ২০১ কোটি ৭৬ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। এর আগে গত বছরের জুলাই ও আগস্টে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চ মাসে প্রবাসী আয় এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। আর ফেব্রুয়ারি তুলনায় আয় বেশি এসেছে ২৯ দশমিক ২৯ শতাংশ।

গত ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারি চেয়ে গত ফেব্রুয়ারি আয় বাড়ে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৪৫ কোটি ৬১ লাখ ডলার, সিটি ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৬৩ লাখ ডলার ও পূবালী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ২৩ লাখ ডলার এসেছে। এরপরই সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ১০ কোটি ৭৫ লাখ ডলার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৭ লাখ ডলার ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৪০ লাখ ডলার।

প্রবাসী আয় সংগ্রহের শীর্ষ তালিকায় যোগ হয়েছে সোশ্যাল ইসলামী ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নাম। রেমিট্যান্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করতে সরকার প্রণোদনার হার দুই শতাংশ থেকে বাড়িয়ে এখন আড়াই শতাংশ করেছে। ব্যাংকাররা মনে করেন, সামনে বৈশাখ ও দুই ঈদের মতো উৎসব আছে। ফলে চলতি মাসেও ভালো অঙ্কের প্রবাসী আয় দেশে আসবে বলে আশা করছেন তাঁরা।

আরও পড়ুন:

মার্চে রপ্তানি আয় ৪৬৪ কোটি ৩৯ লাখ ডলার

পণ্যের রপ্তানি মূল্য তদারকি করবে বাংলাদেশ ব্যাংক

ডলার ক্রয়ে ব্যাংকের অনিয়মে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ পাওয়া সংবাদ