শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি? বাবার স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য ক্লোজড নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় হলুদ আমদানি বেড়েছে ২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে শুকনা হলুদ আমদানি বেড়েছে অন্তত ২৫ শতাংশ। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা থাকায় আমদানি বেড়েছে পণ্যটির।

অন্যদিকে আমদানি বাড়লেও বাজারে গুড়া হলুদের দাম বাড়ছে। এক থেকে দেড় মাসের ব্যবধানে গুড়া হলুদ কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে বলে জানিয়েছে পাইকারি ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৭ হাজার ৯৪৭ টন। যার আমদানি মুল্য ২৩৯ কোটি ৭৯ লাখ টাকা।

অন্যদিকে গত ২০২১-২২ অর্থবছরের একই সময় পর্যন্ত শুকনা হলুদ আমদানি হয়েছিল ১৩ হাজার ২০৫ টন। যার আমদানি মূল্য ছিল ১৪৯ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর পণ্যটির আমদানি বেড়েছে ৪ হাজার ৭৪২ টন।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, মসলাজাত পণ্যের মধ্যে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর অন্তত ২০-২৫ শতাংশ আমদানি বেড়েছে শুকনা হলুদের। তাছাড়া পণ্যটি আমদানিতে সরকারের রাজস্ব আয়ও ভালো হয় বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ