মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোলে দ্বিতীয় দিনেও ভারতে রপ্তানি বন্ধ : ২ কিমি জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে ভারতের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের ডাকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে রপ্তানি বাণিজ্য।ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে হাজারও পণ্যবাহি ট্রাক।

তবে ভারত থেকে পণ্য আমদানি রয়েছে স্বাভাবিক। রপ্তানিবন্ধের ফলে বন্দর এলাকাসহ আশেপাশেরদুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যান ও পণ্যজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ডেমারেজ। পণ্য আমদানিতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অরগানিক নামক একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৩ টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহি ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশি ট্রাক চালক সু-শঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ।তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ। মিথ্যা মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে ২টি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বেনাপোল বন্দর ও কাষ্টমেসে কাজ চলছে স্বাভাবিক ভাবে।

বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান,ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বন্ধ রয়েছে। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বিষয় বলে জানান বন্দর ও কাষ্টমস সংশ্লিষ্টরা।

সর্বশেষ পাওয়া সংবাদ