মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ
advertisement
অর্থ-বাণিজ্য

দাম কমলো এলপিজির

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের কমিয়েছে সরকার। ১২ কেজির এলপিজির দাম ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ থেকে কার্যকর হবে।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

অন্যদিকে অটোগ্যাস লিটার ৫৪.৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসি সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন, মোঃ কামরুজ্জামান, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান।

এর আগে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা এতদিন ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।

আরও পড়ুন:

এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০, সর্বনিম্ন ১১৫ টাকা

রমজানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, লাখ ছুঁইছুঁই

সর্বশেষ পাওয়া সংবাদ