মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ
advertisement
অর্থ-বাণিজ্য

চাঁদপুরে ১৫০ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে মতলব উত্তরের লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

কমান্ডার মুনিফ তকি জানান, একটি ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ১৫০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় ১৭টি এতিমখানা ও স্থানীয় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে কোস্ট গার্ডের মোহনপুর সাব স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট ফজলুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ