মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ
advertisement
অর্থ-বাণিজ্য

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরের ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার (১ এপ্রিল) থেকে। সাধারণত ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার দিন ধরে সর্বোচ্চ পাঁচ দিন আগে বিক্রি শুরু হয়। তবে এত দিনের সেই নিয়ম এবার পরিবর্তন হচ্ছে। কেননা নতুন নিয়ম অনুসারে, যাত্রার দিন ধরে সর্বোচ্চ ১০ দিন আগে বিক্রি শুরু হবে।

শনিবার (১ এপ্রিল) থেকে এই নিয়ম চালু হচ্ছে বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

যাত্রীদের যাত্রার সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, শনিবার থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫-১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। তবে রবিবার থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, শনিবার থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।

তিনি বলেন, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচী অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু করার কথা রয়েছে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে।

টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুন:

ড. মোমেনকে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

চালু হলো উত্তরা-আগারগাঁও রুটের মেট্রোরেলের সব স্টেশন

গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

সর্বশেষ পাওয়া সংবাদ