শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি? বাবার স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য ক্লোজড নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি অথবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি বলেন, বিদ্যুতের দাম নির্ভর করে জ্বালানির ওপর। আমরা দেশে খুব অল্প পরিমাণ জ্বালানি উৎপাদন করি। আমরা জ্বালানির জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। দামটা স্থিতিশীল না হলে ভবিষ্যতে এটি কী হবে, না হবে বলা কঠিন। আমি মনে করি, যুদ্ধ বন্ধ না হলে দাম কমানো সম্ভব না। দাম একবারে বেশি পরিমাণে বাড়লে মানুষের সমস্যা হতে পারে। তাই অল্প অল্প করে বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসে, ততক্ষণ বিদ্যুতের দামের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে নিম্ন আয়ের মানুষের ওপর যাতে অভিঘাত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। বাজেটেও ভর্তুকি দেয়া হচ্ছে।

image-172

তিনি বলেন, কিছু দিন আগে ডলারের বাজার কিছু্টা ভারসাম্যহীন হয়ে পড়েছিল। বাংলাদেশ এখন ডলার সংকট কাটিয়ে উঠছে। জ্বালানি আমদানিতে এখন আর তেমন সমস্যা হচ্ছে না।

তৌফিক-ই-ইলাহী বলেন, আমরা ভাগ্যবান, অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। সাউথ আফ্রিকা, ব্রিটেনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং হয়েছে। আমরা তাদের তুলনায় ভালো আছি।

বিদ্যুৎকেন্দ্রের কয়লার দামের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আদানি হোক কিংবা দেশের অন্যান্য বিদ্যুৎকেন্দ্র, সব কয়লাভিত্তিক কেন্দ্রের কয়লার দাম কীভাবে সমতুল্য রাখা যায়, সে মূলনীতিতেই এগুচ্ছি আমরা।’

জ্বালানি তেলের দামের বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতির দিকে থাকে, তাহলে দেশের বাজারেও সমন্বয় হবে। জ্বালানি খাতে ডলার সংকট কাটিয়ে উঠা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি জাহাজ যাবে বেলজিয়ামে

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ৩৫.৬৯ শতাংশ

মেহেরপুরে কেটে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগীর মাংস

সর্বশেষ পাওয়া সংবাদ