মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
advertisement
অর্থ-বাণিজ্য

খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন ১ লাখ টাকা জরিমানা

অর্থ-বাণিজ্য ডেস্ক : খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন এক লাখ টাকা জরিমানার বিধান রেখে ব্যাংক কোম্পানি সংশোধন আইন, ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে কেউ খেলাপি হলে তিনি ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এমনকি ঋণের অর্থ পরিশোধ করলেও তিনি পরবর্তী ৫ বছর আর পরিচালক হতে পারবেন না।

খসড়া আইন অনুযায়ী, ঋণ খেলাপিদের দেশের বাইরে যেতে হলেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। ইচ্ছেকৃত ঋণ খেলাপি হলে ৫০ লাখ থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা। জরিমানা এককালীন এই অর্থ দিতে ব্যর্থ হলে প্রতিদিন ১ লাখ করে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন:

এক পরিবার থেকে ৩ জনের বেশি ব্যাংকের পরিচালক নয়

নির্বাচনে খবর সংগ্রহে বাধা দিলে ২-৭ বছরের জেল

পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু ২১ এপ্রিল

হিলিতে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৯-১৭ টাকা

সর্বশেষ পাওয়া সংবাদ