মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেশের বাজারে কমল স্বর্ণের দাম সেন্ট্রাল ইন্স্যুরেন্সের “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
advertisement
অর্থ-বাণিজ্য

ফার্স্ট সিটিজেনস ব্যাংক কিনে নিল সিলিকন ভ্যালিকে

কর্পোরেট ডেস্ক : বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। এর মাধ্যমে ১৭টি শাখা অধিগ্রহণ করলো আর্থিক প্রতিষ্ঠানটি। পাশাপাশি বন্ধ হওয়া ব্যাংকটির আমানতকারীদের দায়ও এখন ফার্স্ট সিটিজেনসের। খবর সিএনএন এর।

চুক্তি অনুযায়ী, ১৬০০ কোটি ডলার ছাড়ে এসভিবির ৭ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ কিনছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। বন্ধ হওয়া প্রতিষ্ঠানটির পাঁচ হাজার ৬০০ কোটি ডলারের আমানতের দায়িত্বও তারা নেবে।

তারল্য সংকটে পড়ায় গত ১০ মার্চ বন্ধ হয়ে যায় সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালি ব্যাংক। এরপর ব্যাংকটির দায়িত্ব নেয় মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর এ পর্যন্ত ২০টি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস। দেশের ২১টি রাজ্যে তাদের রয়েছে পাঁচ শতাধিক শাখা।

সর্বশেষ পাওয়া সংবাদ