মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেশের বাজারে কমল স্বর্ণের দাম সেন্ট্রাল ইন্স্যুরেন্সের “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
advertisement
অর্থ-বাণিজ্য

কাপ্তান বাজারে মুরগির দোকানে ভোক্তা অধিকারের অভিযান

কর্পোরেট ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় কোম্পানিগুলো খামারে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি শুরুর পর পাইকারি ও খুচরা বাজারে এর দাম কমেছে।

পাইকারি বিক্রেতারা দাম কমিয়েছে কিনা তা যাচাইয়ে রাজধানীর কাপ্তান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ মার্চ) সকাল ৯টায় রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযান শুরু করে সরকারি এই তদারকি সংস্থাটি।

অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া আরও রয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।

শুধু মুরগিই নয়; এর সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিও করা হচ্ছে এই বিশেষ অভিযানে। তবে অভিযান শুরু হয় মুরগির বাজারে তদারকির মধ্য দিয়ে।

অভিযানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কিনা তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা। অন্যান্য পণ্যের বাজারেও তদারকি করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ