মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেশের বাজারে কমল স্বর্ণের দাম সেন্ট্রাল ইন্স্যুরেন্সের “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় চাল আমদানি ৪০ শতাংশ বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম ৮ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে চাল আমদানি কমপক্ষে ৪০ শতাংশ বেড়েছে। আমদানীকৃত চালের মধ্যে রয়েছে চিকন মিনিকেট, নাজিরশাইল, মোটা রত্না ও জামাইবাবু। জেলার চাহিদা মিটিয়ে এসব চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে খাদ্যশস্যের চাহিদা বাড়ায় চাল আমদানি বেড়েছে। এদিকে আমদানি বাড়ায় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। গত এক মাসের ব্যবধানে প্রকারভেদে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে চালের। ব্যবসায়ীরা জানান, সামনে বোরো চাল উঠলে দাম আরো কমবে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২২-২৩ বিপণন মৌসুমে জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর দিয়ে বিভিন্ন প্রকার চাল আমদানি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯০২ টন। যার আমদানি মূল্য ৫১৫ কোটি ৯৯ লাখ টাকা। সূত্রটি আরো জানিয়েছে, গত ২০২১-২২ মৌসুমের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ৮৪ হাজার ৭৭০ টন। যার আমদানি মূল্য ছিল ২৯১ কোটি ৬ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে বন্দরে চাল আমদানি বেড়েছে ৪৩ হাজার ১৩২ টন।

সর্বশেষ পাওয়া সংবাদ