মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেশের বাজারে কমল স্বর্ণের দাম সেন্ট্রাল ইন্স্যুরেন্সের “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ - সারাদেশে অপরাধ দমনে অভিযান জোরদার শিশুদের মেধা ও শারীরিক উৎকর্ষ সাধনেই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব: প্রধানমন্ত্রী উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ইস্টার্ণ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
advertisement
অর্থ-বাণিজ্য

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক : পবিত্র রমজান মাসে নিত্যপন্য বাজার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মৌলভীবাজার সদরের টি.সি মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করার অপরাধে দয়াল স্টোরকে ৩ হাজার টাকা, হাফিজ পোল্ট্রিকে ১ হাজার টাকা, শাহাবুদ্দিন সবজি ঘরকে ১ হাজার টাকা, নুরুজ্জামান ফল ভান্ডার ১ হাজার টাকা ও মক্কা ফল ভান্ডারকে ১ হাজার টাকাসহ মোট ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সকল ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ যথাযথভাবে অনুসরণ করে পণ্য বিক্রয়ের বিষয়ে সচেতনতা প্রদান করা এবং লিফলেট, পাম্পলেট বিতরণ হয়। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, জনস্বার্থে কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। অভিযানে সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ