মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেশের বাজারে কমল স্বর্ণের দাম সেন্ট্রাল ইন্স্যুরেন্সের “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ - সারাদেশে অপরাধ দমনে অভিযান জোরদার শিশুদের মেধা ও শারীরিক উৎকর্ষ সাধনেই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব: প্রধানমন্ত্রী উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ইস্টার্ণ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
advertisement
অর্থ-বাণিজ্য

গরুর মাংসের দাম না কমলে আমদানি করবো : এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ে আমদানি করা গরুর মাংস বিক্রি হয় ৫০০ টাকা কেজি দরে। আর দেশে গরুর মাংস কিনতে হয় ৭৫০ টাকায়। দাম না কমলে গরুর মাংস আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ, বাজার পরিস্থিতি ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মো. জসিম উদ্দিন বলেন, এখন গরুর মাংসের দাম অস্বাভা‌বিকভাবে বেড়েছে। দে‌শীয় এ খাতকে বাঁচাতে এতদিন মাংস আমদা‌নি বন্ধ ছিল। আমদানি করলে য‌দি বাজারে দাম কমে যায়, তাহলে আমদা‌নি করতে হবে। মানুষ য‌দি ন্যায্যমূল্যে পণ্য কিনতে না পারে, তাহলে ইন্ডা‌স্ট্রির কথা চিন্তা করে লাভ নেই।

এফ‌বি‌সি‌সিআই সভাপ‌তি জানান, দুবাইয়ে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা। কিন্তু দুবাইয়ে গরু উৎপাদন হয় না। তারা আমদানি করে যদি ৫০০ টাকা দিতে পারে তাহলে আমা‌রা উৎপাদন করে কেন এ‌ত দামে কিনবো? ব্রয়লার মুরগি এখন ২৮০ টাকা কেজি। এখন যদি সরকার মনে করে আমদানি করলে দাম কম পড়বে, তাহলে আমদানি করবে।

রমজানে সরকার বাজার পর্যবেক্ষণে কঠোর রয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কোনো বাজারে বেশি দাম রাখা হলেই কিন্তু বাজার কমিটি বাতিল করবে সরকার। একইসঙ্গে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে।

সভায় মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায় তাহলে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

এ সময় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এম এ মোমেন, বাংলাদেশ দোকান মা‌লিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও নিত্যপণ্যের ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাসহ বাজার কমিটির সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ