শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অব্যাহত রয়েছে ডলারের পতন

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের আরও পতন ঘটেছে। বিশ্বজুড়ে ব্যাংকিং সংকট বাড়ছে। কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এতে নিরাপদ আশ্রয় ডলারে বিনিয়োগ কমিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে মার্কিন মুদ্রার দর আরও হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সোমবার (২০ মার্চ) ডলার সূচক নিম্নমুখী হয়েছে ০.২৪ শতাংশ। বর্তমানে তা ১০৩.৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে যা ছিল ১০৩.৪৩ পয়েন্ট। গত ১৫ ফেব্রুয়ারির পর যেটা সর্বনিম্ন।

বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে তারল্য বাড়াতে সপ্তাহজুড়ে সহায়তার ঘোষণা দিয়েছে ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড, সুইস ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব জাপান।

ইতোমধ্যে ধুঁকতে থাকা ক্রেডিট সুইস কিনে নিয়েছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। এক্ষেত্রে নাজুক ব্যাংকগুলোকে ব্যাপক ছাড় দিতে হয়েছে। পাশাপাশি অনেক ঋণ পরিশোধ করতে হবে। ফলে আর্থিক খাতে সমস্যা সহসা কাটছে না।

জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের মান কমেছে ০.৫১ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩১. ১৪ ইয়েনে।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর মূল্যমান বৃদ্ধি পেয়েছে ০.৩৩ শতাংশ। এক ইউরো বিকিয়েছে ১.০৭০১ ডলারে।

ব্রিটেনের মুদ্রা স্টার্লিং ঊর্ধ্বমুখী হয়েছে ০.৩৪ শতাংশ। প্রতিটির মূল্য স্থির হয়েছে ১.২২১৬ ডলারে।

আজ, বুধবার বৈঠকে বসবেন ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডের নীতি-নির্ধারকরা। ব্যাংকিং সংকটের মধ্যেও সেখানে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ