শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

১ কোটি ১৫ লাখ টন সরিষা উৎপাদন করবে ভারত

কর্পোরেট ডেস্ক : ভারত সরকার চলতি বছর ১ কোটি ১৫ লাখ টন সরিষা উৎপাদনের প্রত্যাশা করছে। দেশটির শীর্ষ এক বাণিজ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, সদ্য বিদায়ী শীত মৌসুমে রেকর্ড পরিমাণে সরিষার বীজ বপন করেছে ভারত। ফলে বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক দেশটির সরিষা উৎপাদন ২০২২ সালের তুলনায় এ বছর ৭.৫ শতাংশ বাড়বে।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কৃষকরা ২০২৩ সালের জুন পর্যন্ত রেকর্ড ১ কোটি ১৫ লাখ টন ফসল ঘরে তুলতে পারবেন। দেশটির অর্ধেকেরও বেশি সরিষা উৎপাদক রাজ্য রাজস্থানে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যবিষয়ক সংস্থা সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে দেশটি ১ কোটি ৭ লাখ টন সরিষা উৎপাদন করেছিল, যা ভারতের অন্য ৯টি প্রধান তেলবীজ উৎসের তুলনায় সর্বোচ্চ। মুম্বাইভিত্তিক এক শিল্প সংস্থার নির্বাহী পরিচালক বি ভি মেহতা সাম্প্রতিক একটি সমীক্ষার তথ্য উল্লেখ করে বলেন, ‘‌আবহাওয়া ভালো থাকলে ফলন আরো বেশি হতে পারত। তবে জানুয়ারির প্রতিকূল আবহাওয়া ফলনে প্রভাব ফেলতে পারে।’

যদিও কৃষকরা এ বছর রেকর্ড পরিমাণে সরিষার বীজ বপন করেছেন, তবে শৈত্য ও তাপপ্রবাহ ফসলের উৎপাদন প্রত্যাশা ব্যাহত করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ