শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

কমলো সোনার দাম, আজ থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক : রেকর্ড দাম বাড়ার তিনদিনের মাথায় দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়। এতে করে এখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা।

মঙ্গলবার (২১ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। আজ বুধবার (২২ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে।

এর আগে গত ১৮ মার্চ ভরি প্রতি সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ৬২৭ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৩ হাজার ১৯৫ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৮৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬৬ হাজার ৫৪৩ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা।

image-113

সর্বশেষ পাওয়া সংবাদ