মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

শার্শায় আচার ও টক ডালের আম বিক্রি শুরু

বেনাপোল প্রতিনিধি : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা আম বাজারে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি মণ আম ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে টক ডাল ও আচার খাবার কাজে ব্যবহার হচ্ছে এই আম। যশোর জেলার সীমানার শেষ স্থান ও সাতক্ষীরা জেলা সীমানার শুরুবাগআঁচড়ার বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত।

বেলতলা বাজারে আম বিক্রি করতে আসা বেপারী রফিকুল ইসলাম জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে আমের ফলন আগাম হয়েছে, যার কারণে দ্রুত আম বড় হয়েছে। চাহিদা বেশি ও ভালো দামে আম বিক্রি হচ্ছে বলে জানান আম চাষীরা।

মেসার্স বিসমিল্লাহ ফল ভান্ডার এর মালিক আব্দুস সাত্তার বলেন, এবছর আমের দাম ভালো এবং চাহিদাও বেশি আছে। আশা করছি এবছর ব্যবসা ভালো হবে।

আম ব্যাবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন জানান, বাজারের প্রতিটি আড়তে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। পবিত্র রোজার পরপরই পাকা আম বেচাকেনা শুরু হবে। পাশাপাশি এখানে আম বিক্রি করতে আসা বেপারী এবং দেশের অন্যান্য স্থান থেকে আম কিনতে আসা ব্যাপারীদের সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ