শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

রোজায় চিনির দাম কেজিতে ৫ টাকা কমতে পারে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রোজার প্রথম সপ্তাহে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শুল্ক ছাড় দেওয়ার কারণে চিনিতে সাড়ে ৪ টাকার মতো কমানো যাবে। আমরা ব্যবসায়ীদের ৫ টাকা কমানোর অনুরোধ জানালে তারা রাজি হয়। আশা করছি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে।

রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা সোমবার (২০ মার্চ) থেকে বাজার মনিটরিং করব। শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা পর্যবেক্ষণ করব।

দেশে প্রচুর তেল ও চিনির মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। বাজারে কোনোভাবেই সংকট তৈরি হবে না। জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার নানাভাবে চেষ্টা করছে। সরকারের কাছে যে মজুত আছে, তাতে কোনোভাবেই দাম বাড়বে না। কেউ বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে যা প্রয়োজন, তার মজুত এখন দেড় গুণ আছে। তাই দাম বাড়ার কোনো কারণ নেই। যদি কেউ সুযোগ নেয় দাম বাড়ানোর, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, রমজানে দুইবার কম দামে এক কোটি দরিদ্র পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। বর্তমানে এ পণ্য মাসে একবার করে দেওয়া হচ্ছে। এর প্রভাব বাজারে পড়বে বলে মনে করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ