শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Credit Rating Information of Monno Ceramic Industries Ltd. চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিপিজিএ’র প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সেনসেশনের সৌজন্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও
advertisement
অর্থ-বাণিজ্য

আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকগুলোর সব শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সকল ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন এলাকার ৪৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে রাজশাহী জেলার বাঘা, দিনাজপুর জেলার বিরল, পঞ্চগড় জেলার বোদা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এবং নাটোর জেলার বনপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যে সকল স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ