মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
অর্থ-বাণিজ্য

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রিটার্ন জমার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন, এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর নিজস্ব ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি করে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার তা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ