বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

গ্রাহক পর্যায়ে আবার বাড়ছে বিদ্যুতের দাম, যেকোনো সময় প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গ্রাহক পর্যায়ে আবারও বাড়ছে বিদ্যুতের দাম। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে। ১ মার্চ থেকে তা কার্যকর হবে।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান জানান, বিদ্যুতের দাম বাড়বে। যেকোনও সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে, গেল ৩১ জানুয়ারি খুচরা ও পাইকারি দুই শ্রেণির গ্রাহকেরই বিদ্যুতের দাম ঘোষণা করে মন্ত্রণালয়। ওইদিনের প্রজ্ঞাপন অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫ শতাংশ। এতে গৃহস্থালির খুচরা বিদ্যুতের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৯৪ পয়সা থেকে ৪ টাকা ১৪ পয়সা করা হয়। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে ৪ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬২ পয়সা করা হয়। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।

এ ছাড়াও, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬৬ পয়সা থেকে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ১০ টাকা ৪৫ পয়সা থেকে ১০ টাকা ৯৬ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১২ টাকা ৩ পয়সা থেকে ১২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ