শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

৩.৩ শতাংশ কমেছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতায় বিপাকে বৈশ্বিক ইস্পাত খাত। কয়েক মাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও ধাতুটির উৎপাদন কমেছে। এ সময় মধ্যপ্রাচ্য ছাড়া বিশ্বের অন্য সব অঞ্চলেই উৎপাদনের চিত্র ছিল আগের বছরের একই সময়ের তুলনায় নিম্নমুখী। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে বৈশ্বিক ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩.৩ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৩ লাখ টনে। ২০২২ সালে বিশ্বজুড়ে উৎপাদন হয়েছিল ১৮৩ কোটি ১৩ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৪.৩ শতাংশ কম।

বর্তমানে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ চীন। গত বছরের ৮ মাসই দেশটিতে ইস্পাত উৎপাদন ছিল নিম্নমুখী। ওই বছর জ্বালানি সংকট মোকাবেলায় দেশটি ইস্পাত উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়া কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নের পদক্ষেপও উৎপাদন কমার পেছনে দায়ী বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গত বছর দেশটিতে মোট উৎপাদন ২০২১ সালের তুলনায় ২.৩ শতাংশ কমে গিয়েছিল। তবে এ বছরের প্রথম মাসে চীনে ইস্পাত উৎপাদন ২.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৫ লাখ টনে।

সর্বশেষ পাওয়া সংবাদ