বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

কোল্ড স্টোরেজ এসো. সভাপতি নির্বাচিত মোস্তফা আজাদ চৌধুরী বাবু এফবিসিসিআই এর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু”; নতুন কমিটিকে এফবিসিসিআই -এর শুভেচ্ছা

২৭ ফেব্রুয়ারি, ২০২৩: বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন চাষী কোল্ড স্টোরেজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৩) বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেল। সোমবার এক বিজ্ঞপ্তিতে মোস্তফা আজাদ চৌধুরী বাবুকে সভাপতি ঘোষণা করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইভ স্টার আইস এন্ড কোল্ড স্টোরেজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোর আধুনিকায়কে বিশেষ গুরুত্বের সাথে দেখছে নতুন নেতৃত্ব। পাশাপাশি, আলুসহ অন্যান্য শাক-সবজির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণে আরও জোরালোভাবে কাজ করার ঘোষণা দেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ