বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় শুকনা মরিচ আমদানি বেড়েছে ২ হাজার টন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনা মরিচ আমদানি। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত ৭ মাসে প্রায় দুই হাজার টন বেশি আমদানি হয়েছে মসলাপণ্যটি। এদিকে আমদানি বাড়ায় দেশীয় বাজারে শুকনা মরিচের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৭ মাসে এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ১৯ হাজার ২২০ টন। যার আমদানি মূল্য ৪৭৬ কোটি ৬৮ লাখ টাকা। যেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪৭ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যদিকে গত অর্থবছরের একই সময় অর্থাৎ জুলাই-জানুয়ারি পর্যন্ত শুকনা মরিচ আমদানি হয়েছিল ১৭ হাজার ৩৯২ টন। যার আমদানি মূল্য ছিল ২৪৪ কোটি ৭২ লাখ টাকা, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের সাত মাসে শুকনা মরিচ আমদানি বেড়েছে ১ হাজার ৮২৮ টন। পাশাপাশি রাজস্ব আয় বেড়েছে ২৩ কোটি ২ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ