বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

ডলারের দাম ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে

আন্তর্জাতিক ডেস্ক : ডলার সূচক ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মিশ্র তথ্য প্রকাশিত হয়েছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আরও কিছুদিন সুদের হার বাড়াতে পারে।

এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য কারেন্সির বিপরীতে মার্কিন মুদ্রার দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ডলার সূচক ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৮০ পয়েন্টে। গত ৬ জানুয়ারির পর যা সর্বোচ্চ।

এ নিয়ে টানা ৪ সপ্তাহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ল। সবমিলিয়ে চলতি মাসে মুদ্রাটির মান বেড়েছে ২.৫ শতাংশ।

ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১.০৫৮৩ ডলারে।

ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়েরও দর হ্রাস পেয়েছে। প্রতি ব্রিটিশ মুদ্রার মূল্য নিষ্পত্তি হয়েছে ১.১৯৮৫ ডলারে।

জাপানের মুদ্রা ইয়েনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৫.২৯ ইয়েনে।

মোনেক্সের ফোরেক্স অ্যানালাইসিসের প্রধান সিমন হার্ভে বলেন, মার্কিন অর্থনীতির শক্তিশালী তথ্য প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা ৪ সপ্তাহ তা বাড়ল।

সর্বশেষ পাওয়া সংবাদ