মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
অর্থ-বাণিজ্য

গাজীপুরে ২১ জন সেরা করদাতাকে দেয়া হলো সম্মাননা সনদ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১ জন সেরা করদাতাকে দেয়া হয়েছে সন্মাননা। বুধবার সকালে গাজীপুর কর অঞ্চল শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে ২১২১-২২ করবর্ষের জাতীয় ট্যাক্স কার্ড ও জেলা, সিটি করপোরেশন পর্যায়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জনকে ক্রেষ্ট, সম্মাননা সনদ ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার রঞ্জিৎ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) সদস্য মোহাম্মদ জাহিদ হাছন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আনোয়ার সাদাত সরকার, গাজীপুর টেক্সেস বার এসোসিয়েশনের সভাপতি আহসান উল্লাহ প্রমুখ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সেরা করদাতা পুরস্কার প্রাপ্ত ব্যবসায়ী মো. নূরুল ইসলাম রতন অনুষ্ঠানে সম্মাননা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও গাজীপুর কর অঞ্চলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তরা জানান, কর অঞ্চল গাজীপুর এর অধিক্ষেত্রাধীন গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলার ২১ জন করদাতাকে দীর্ঘ সময় করার প্রদানকারী করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ৪০ বছরের নীচে তরুন করদাতা ক্যাটাগরিতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ